ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চকরিয়ার মেধাবী শিক্ষার্থী ফারহাদা খালেদ স্কলারশীপ পেয়ে কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোতে ভর্তি

#

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  11:35 PM

news image

ফারহাদা খালেদ চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী। তাঁর পিতা খালেদ মুহাম্মদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি এবং চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির আজীবন সদস্য। তাঁর মাতা শাহানা খালেদ একজন ব্যবসায়ি ও নারী উদ্যোক্তা। তাঁদের স্থায়ী  বাড়ি চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার। বর্তমানে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে স্থায়ীভাবে বসবাস করছেন।  ফারহাদা খালেদ কম্পিউটার সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স ও ম্যাথামেটিক্সসহ পাঁচ বিষয়ের প্রতিটিতে ৯০% এর বেশি নম্বর পেয়ে ২০২৩ সালে ক্যামব্রিজ কারিক্যুলামে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুল থেকে কৃতিত্বের সাথে এ’ লেভেল পাশ করে। আইইএলটিএস (IELTS)-এ তার স্কোর ছিল ৮.০। সে কানাডার বিখ্যাত ইউনিভার্সিটি অফ টরন্টোতে সাইকোলোজিতে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য মেধার ভিত্তিতে  স্কলারশীপ পেয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। সে ২০০৩ সাল থেকে পরিচালিত হয়ে আসা চট্টগ্রামের স্বনামধন্য স্টুডেন্ট কনসাল্টেন্সি ফার্ম এল আর আই বি (LRIB) ও জিএলসি (GLC) এর ব্যবস্থাপনা পরিচালক মো জাহেদুল আহ্ছান এর পরিচালক মো ওয়াহিদুজ্জামান এর সার্বিক সহযোগিতায় বিগত ১১ই আগস্ট ২০২৩ ইং তারিখে কানাডার স্টুডেন্ট ভিসা পেয়েছে বলে আমাদেরকে জানান। এবং তার স্কুল শিক্ষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দক্ষ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য চট্টগ্রামের ২নং গেইট, ১০০ পূর্ব নাসিরাবাদের, জিনাত সেন্টারের ৭ম তলায় অবস্থিত  এল আর আই বি (LRIB) ও জিএলসি (GLC) এর ব্যবস্থাপনা পরিচালক মো জাহেদুল আহ্ছান ও পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উক্ত প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করেছেন। তার এই গৌরবোজ্জ্বল সফলতায় শুভেচ্ছা জানাতে আসেন চকরিয়া সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব লায়ন এইচ এম ওসমান সরওয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন এল আর আই বি (LRIB) ও জিএলসি (GLC) এর ব্যবস্থাপনা পরিচালক মো জাহেদুল আহ্ছান, পরিচালক মো ওয়াহিদুজ্জামান, মো এহেসানুল হক ও মোঃ শহিদুল ইসলাম। -প্রেস বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম