ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চকরিয়ায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৩,  5:00 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কলাতলী এলাকার ১২ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক ঝিনাইদহের শৈলকূপার দুপচর ইউনিয়নের ভাটইবাজার গাবলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এরশাদ মণ্ডল (৩৮) ও হেলপার সিলেটের গোয়াইনঘাটের জাফলং মুহাম্মদপুরের আবদু রাজ্জাকের ছেলে মো. সিব্বির আহমদ মারুফ (১৯) চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন রুদ্র বলেন, সেভেন রিং সিমেন্ট বোঝাই কক্সবাজারগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-শ-১৮-৮১২৩) চকরিয়ার হারবাংয়ের উত্তর হারবাং কলাতলী ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে গিয়ে তা উল্টে আটকা পড়েন চালক-হেলপার। তাদর উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম