ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চকবাজারে মার্কেটে দারোয়ানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২২,  4:51 PM

news image

রাজধানীর চকবাজারের ফেন্সি মার্কেটের তিন তলা থেকে দারোয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে কিছু জানা যায়নি। শুক্রবার (১০ জুন) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ জানায়, কারণ জানতে চলছে তদন্ত। রোজার ঈদের পর গ্রামের বাড়ি থেকে আর ফেরার ইচ্ছা ছিল না চকবাজার ফেন্সি মার্কেটের দারোয়ান আলাউদ্দিন ভূঁইয়ার। স্ত্রীকে জানিয়েছিলেন মার্কেটে আর কাজ করতে চান না তিনি। তবে কোনো এক অদৃশ্য ফোন কলে বাধ্য হয়েই কাজে যোগ দেন আলাউদ্দিন। শুক্রবার বারবার ফোন করেও পাওয়া যায়নি আলাউদ্দিনকে।

পরে খুঁজতে এসে মার্কেটের তৃতীয় তলায় বাবার মরদেহ দেখতে পান ছেলে শরিফ। তিনি বলেন, ‘সারাদিন ফোন দিয়েছিলাম। বাবা ফোন ধরছিলেন না। ভাবলাম কোনো সমস্যা হতে পারে। পরে এসে দেখি, এই অবস্থা। আর মার্কেটে হয়ত কোনো সমস্যা ছিল। বাব শুধু এতটুকু বলেছিলেন যে এখানে আর কাজ করতে চাই না। এখানে একটা ঝামেলা চলছে।’ মার্কেটের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘মার্কেট পুরো ফাঁকা ছিল। কেচি গেট লাগানো ছিল। অথচ, কেচি গেটে কোনা তালা লাগানো ছিল না। পরে ভেতরে এসে টর্চ মেরে দেখি, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে।’ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে সংস্থাটি। এ ঘটনায় নিহতের ছেলে চকবাজার থানায় হত্যা মামলা করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম