ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চকবাজারের প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  4:12 PM

news image

রাজধানীর পুরান ঢাকার পোস্তা চকবাজারে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (৩১ মে) সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়।  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, সকাল ৬টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুনের সংবাদ আসে। পরে ৬টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আশপাশের এলাকা থেকে একে একে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম