ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

ঘোড়াঘাটে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৩,  7:03 PM

news image

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন। বুধবার (২৫ জানুয়ারি) সকালের দিকে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের খোদাতপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, খোদাতপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির জানান, নিহত মিম ও রাকিবের পরিবারের সঙ্গে একই এলাকার ওমর আলীর পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন মিম মারা যান। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের মধ্যে রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাকিব মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম