ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৩,  4:46 PM

news image

ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (১৩ মে) রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর আগে শুক্রবার রাত থেকে চাঁদপুরের সাথে ঢাকাসহ সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি-এর নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। জানা যায়, সর্বশেষ শনিবার বিকেল সাড়ে ৫টায় ফেরি কাকলি নরসিংহপুর ফেরিঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে।

এরপর আর কোনো ফেরি আসেনি। হঠাৎ রাত ৮টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন নদীর উভয়পাড়ে আটকে থাকা মালবাহী ট্রাকের চালকরা। ট্রাকচালক তাজুল ইসলাম বলেন, মাদারীপুর থেকে চট্টগ্রামে যাব। এখানে এসে হঠাৎ করে জানতে পারলাম ঘূর্ণিঝড় মোখার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত হওয়ার কারণে বিপাকে পড়েছি। তবে ঘাট কর্তৃপক্ষ পুলিশের মাধ্যমে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটটি বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৮ ও ১০ নম্বর বিপদ সংকেতের আওতাধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া অবধি ফেরি চলাচল বন্ধ থাকবে। চাঁদপুর-শরীয়তপুর রুটে পাঁচটি ফেরি চলাচল করে। এর মধ্যে রয়েছে- রো রো ফেরি ডা. গোলাম মাওলা ও মাঝারি আকৃতির ফেরি কাকলি, ফেরি চেতুকি, ফেরি কুমারী, ফেরি কামিনি, ফেরি কিশোরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম