ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

ঘূর্ণিঝড় ডানা, যেসব রুটে লঞ্চ চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২৪,  5:59 PM

news image

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। ক্রমশই এটি স্থলভাগের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ জানায়, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। এজন্য ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া/আয়শাবাগ, ঢাকা-রাংগাবালী, ঢাকা-চরমোন্তাজ, ঢাকা-খেপুপাড়া নৌরুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযানও বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে উপকূলের আরও কাছে চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় ‘ডানা’। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম