ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঘুমানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৫,  5:45 PM

news image

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’র চা ঘরের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানায় ঘুমানো নিয়ে বাকবিতণ্ডায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, রাতে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’র চা ঘরের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তার হওয়া যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নিহত ও গ্রেপ্তার হওয়া সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম