ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

ঘুমন্ত স্ত্রী-সন্তানের ওপর পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুন, ২০২৪,  5:05 PM

news image

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ঘুমন্ত স্ত্রী ও শিশু সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৫ জুন) রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন-হেলেনা আক্তার (৩৬) ও তার ছেলে অন্তর (১৩)। তাদের গ্রামের বাড়ি মুকসুদপুর থানার ডুমুরিয়া গ্রামে। দগ্ধ হেলেনার ভাই ইমরানের অভিযোগ, স্বামী ওসমান নেশাগ্রস্ত হওয়ায় হেলেনা বাবার বাড়ি মুকসুদপুরের ডুমুরিয়া গ্রামে চলে যান। গত মঙ্গলবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন হেলেনা। রাত ১টার দিকে হেলেনার স্বামী ওসমান প্রথমে জানালা দিয়ে তাদের ওপর পেট্রোল ছুড়ে মারেন। এরপর আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় তাদের চিৎকারে সবাই এগিয়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢামেক বার্নে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ অবস্থায় হেলেনা ও তার ছেলে অন্তরকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হেলেনার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। আর তার ছেলের হাত-পাসহ শরীরে বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। ঢামেক বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম