ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২,  4:59 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে মর্টার সেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ ভেসে আসছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানায় স্থানীয়রা। এদিকে শুক্রবার বিকেলে মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবী স্থানীয়দের। এছাড়াও শুক্রবার সীমান্তের কোনারপাড়া এলাকায় বিকেলের দিকে মিয়ানমারের থেকে ছোঁড়া একটি গুলি এসে বাংলাদেশ সিমান্তে এসে পড়ে বলে দাবী স্থানীয়দের। তাদের ধারণা গুলিটি একে-৪৭ এর। তবে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে তুমুল সংঘর্ষ চলছে দেশটির সেনাবাহিনীর। এরফলে সীমান্তের এপারে আতঙ্ক বিরাজ করছে। প্রসঙ্গত, ২৮ আগস্ট ঘুমধুমের তুমব্রু উত্তরপাড়া এলাকায় মিয়ানমারের ছোঁড়া দুটি মর্টার সেল এসে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর বাইশফাড়ি এলাকায় আরো দুটি মর্টার সেল পড়ে বাংলাদেশে অভ্যন্তরে। দিনের পর দিন গোলাগুলি আর যুদ্ধবিমান উড়াউড়িতে ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম