ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি, ২০২২,  3:53 PM

news image

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৯ জন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিস্ফোরকবাহী গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে ঘানার পুলিশ জানিয়েছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং এতেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বিস্ফোরকবোঝাই ওই গাড়িটি ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি স্বর্ণখনিতে যাচ্ছিল। খনি থেকে ১৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণ ঘটে। এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের কারণে অন্তত ৫০০ বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম