ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৬,  5:09 PM

news image

ঘানাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠল কলম্বিয়া। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের জয়সূচক গোলটি আসে ১৪ মিনিটে। ম্যাচের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন জন কর্দোবা। তার পরিবর্তে নামেন লুইস সুয়ারেস। মাঠে নেমেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ফরোয়ার্ড। তার ক্রস পেছনের পোস্টে থাকা জন আরিয়াসের কাছে পৌঁছে যায়। কোনো বাধার মুখে না পড়ে সহজেই বল জালে পাঠিয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আরিয়াস। ২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখায় কলম্বিয়া। ৮ বছর পর বিশ্বকাপে ফিরে আবারও সেই পথেই হাঁটছে দক্ষিণ আমেরিকান দলটি। শেষ ষোলোতে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম