ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ঘরের মাঠেও অনার্স বোর্ড চান মিরাজ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২৫,  4:51 PM

news image

ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডস ছাড়াও পৃথিবীর অনেক ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে অনার্স বোর্ডের প্রচলন। তবে বাংলাদেশের কোনো মাঠে এমনটা এখনো করা হয়নি। ঘরের মাঠে এমন বিশেষ কিছু দেখতে চান মেহেদি হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এরপর দিন শেষে টাইগার অলরাউন্ডার জানিয়েছেন, বাংলাদেশেও থাকা উচিত অনার্স বোর্ডের মত কিছু। তাহলে ক্রিকেটাররা নিজেদের অর্জনে আরও উৎসাহ পাবেন। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা বেশি ছিল না। চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট পেতে হলে অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একইসাথে লাক ফেভার করতে হবে।’ ‘একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম দেখেছি, ভালোই লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি। যেটা বললেন আমাদের এখানে নেই, আমার মনে হয় চালু করা উচিত। যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন।’-যোগ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম