ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

ঘন কুয়াশায় কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাট

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২২,  4:55 PM

news image

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাটের মানুষ। গত কয়েকদিনের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নদীর তীরবর্তী ৬৮টি চরের প্রায় ১ লাখ মানুষ। জানা গেছে, এই শীতে শিশু, বয়স্করা পড়েছেন দুর্ভোগে। পাশাপাশি গবাদিপশুও শীতে কষ্ট পাচ্ছে। সড়কে গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

তিস্তা পাড়ের বেশিরভাগ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ভাদাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের গোলাম মিয়া জানান, গত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তিস্তার চর এলাকায় আশ্রয় নিয়েছে। এখন পরিবারগুলো শীতে কাঁপছে। লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগীরা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম