ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গ্রিসে ভয়াবহ দাবানল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২৩,  8:13 PM

news image

গ্রিসে এথেন্সের কাছে দাবানল জ্বলছে। সরিয়ে নেওয়া হলো প্রচুর মানুষকে। আগুন নেভানোর কাজে ১৫০টি দমকল। এথেন্স থেকে ২৭ কিলোমিটার দূরেই দাবানলজ্বলছে। বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণেও আনা যাচ্ছে না। যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে। দমকলের পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসর্ট-শহরের কাছেও দাবানল জ্বলতে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা সমানে বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে এথেন্স-সহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরো বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম