ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গ্রিসে ছড়িয়ে পড়ছে ইইউ’র সবচেয়ে বড় দাবানল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২৩,  4:48 PM

news image

গ্রিসের একটি দাবানলকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে বড় দাবানল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে জোটভুক্ত দেশগুলোর প্রায় অর্ধেক অগ্নিনির্বাপন বিমান পাঠানো হয়েছে সেখানে। ইইউ কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বালাজ উজভারি জানিয়েছেন, গ্রিসের আলেকজান্দ্রোপলি শহরের উত্তরে আগুন মোকাবেলায় ইইউ বহরের ১১টি বিমান এবং একটি হেলিকপ্টারসহ ৪০৭ জন অগ্নিনির্বাপক কর্মী পাঠানো হয়েছে। ইইউ’র নাগরিক সুরক্ষা পরিষেবা জানিয়েছে, আগুনে ৩১০ বর্গমাইলেরও বেশি এলাকা পুড়ে গেছে- যা আয়তনে আমেরিকার নিউ ইয়র্ক সিটির চেয়েও বড়। নাগরিক সুরক্ষা পরিষেবা বলেছে, “ইউরোপীয় বন অগ্নিনির্বাপন তথ্য ব্যবস্থা অনুযায়ী ২০০০ সালের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই দাবানল সবচেয়ে বড়।” গ্রিসের অগ্নিনির্বাপন নিয়ন্ত্রণ বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, উত্তর-পূর্ব অঞ্চলের দাদিয়া ন্যাশনাল পার্কের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ১৯ আগস্ট থেকে শুরু হওয়ার পর থেকে এই দাবানলে রিপোর্ট লেখা পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন অভিবাসীর মৃতদেহ তুরস্কের সীমান্তবর্তী একটি বন থেকে উদ্ধার করা হয়েছে। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম