ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

গ্রামের মানুষ সুশাসন বোঝে না, উন্নয়ন বোঝে : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  9:44 PM

news image

গ্রামের মানুষ সুশাসন বোঝে না, উন্নয়ন বোঝে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। এম এ মান্নান বলেন, গ্রামের মানুষের সঙ্গে যখন কথা বলি তারা পানি চায়, বিদ্যুৎ চায়, ঘর চায়, খাবার চায়, ভালো মতো থাকতে চায়। সুশাসন বলতে তারা শুধু সামাজিক নিরাপত্তা চায়। তিনি বলেন, এ দেশে আজীবন বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার দিয়েছে। বর্তমানে মানুষের একটু অসুবিধা হচ্ছে। তবে এ সমস্যা বেশি দিন থাকবে না। এটাকে আবার কেউ কেউ ইস্যু বানাতে চায়। মেগা প্রকল্পগুলোতে বরাদ্দের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, চলমান মেগা প্রকল্পে টাকা না দিয়ে ফেলে রাখা ঠিক হবে না। পদ্মা সেতু মানুষের জন্য দারুণ একটা উপহার। মেট্রোরেলের জন্য মানুষ ব্যাকুল হয়ে আছে, এগুলোতে টাকা বরাদ্দ দিতেই হবে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনায়ক সেনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, পরিকল্পনা কমিশনের সদস্য ড. মোহাম্মদ ইমদাদ উল্লাহ মিয়ান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম