ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  4:47 PM

news image

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দেওয়া গ্যাস সংকট মঙ্গলবার (৫ এপ্রিল) কেটে যাবে বলে আশা করা হচ্ছে। সোমবার রাতেই বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বিবিয়ানা গ্যাসক্ষেত্রটির দায়িত্বে থাকা মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন এ কথা জানায়। শেভরন থেকে জানানো হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা ছয়টি কূপের মধ্যে তিনটিই সোমবার সন্ধ্যায় চালু করা হয়েছে। বাকি তিনটি মঙ্গলবার চালু হবে। শেভরন জানায়, গ্যাস ফিল্ড প্রক্রিয়া সিস্টেম লক্ষ্য করেছে যে দুটি উৎপাদন কূপ থেকে বালি বের হচ্ছে।

যার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূপ দুটি থেকে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছেন। এ ঘটনায় সামগ্রিক গ্যাস উৎপাদনের ওপর বড় প্রভাব পড়েছে। কেননা, ত্রুটির ফলে গ্যাস সরবরাহের চাপ কমে যাওয়ায় অনেক অঞ্চলে সরবরাহ ব্যাহত হয়েছে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান জানান, ছয়টি কূপ রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর মধ্যে (সোমবার) সন্ধ্যায় তিনটি কূপ রক্ষণাবেক্ষণ শেষে চালু করা হয়েছে। বাকি তিনটা মঙ্গলবারের মধ্যে চালু হবে। উল্লেখ্য, দেশে গ্যাসের দৈনিক চাহিদা রয়েছে ৩৭০ কোটি ঘনফুট। আমদানি করা ১০০ কোটি ঘনফুট ও দেশীয় ১৮০ কোটি ঘনফুটসহ দেশে গ্যাসের দৈনিক গড় সরবরাহের পরিমাণ ২৮০ কোটি ঘনফুট। এর মধ্যে বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয় ১১০ কোটি ঘনফুট, সেই গ্যাসের মধ্যে ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। আর এতেই গ্যাস সংকট দেখা দেয় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম