ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৫ জন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:11 PM

news image

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার কাঁচপুর বিসিক এলাকার একটি ৩ তলা বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।  দগ্ধরা হলেন মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তিন মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশী সবিনয় দাস। তিনি বলেন, বাড়িটির নিচ তলায় ওই পরিবারটি বসবাস করতো। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনকে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম