ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ভবন ধস, দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৫,  7:05 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারের আশুলিয়ায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার। দগ্ধ ব্যক্তিরা হলেন-  জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের নিচ তলার দেয়াল ধসে পড়ে। এ সময় বিস্ফোরণে অন্তত ৬ জন দগ্ধ হন। এদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণসামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। সকাল সোয়া ৭টার দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে বাড়ির দরজা-জানালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই আগুনে অন্তত ৬ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। পরে চারজনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়। এ বিষয়ে নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন রশিদ জানান, এ ঘটনায় ৬ জনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজন দগ্ধ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম