ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বিইআরসি চেয়ারম্যান

#

২৭ আগস্ট, ২০২৪,  5:45 PM

news image

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নবাগত চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, ‘দেশে গ্যাস-বিদ্যুতের দাম সহসাই বাড়বে না।’ সোমবার (২৬ আগস্ট) হবিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জালাল আহমেদ বলেন, ‘কোনো পরিবেশক যদি গ্যাস বা বিদ্যুতের দাম বাড়াতে চায় তাহলে আইন মেনে সেটি করা হবে। তবে সহসাই গ্যাস অথবা বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা দেখছি না।’ তিনি বলেন, ‘আইনে বিইআরসিকে এ সিদ্ধান্তের ক্ষমতা দেওয়া হয়েছিল। সেখান থেকে আইন সংশোধনের মাধ্যমে মন্ত্রণালয়ে ক্ষমতা নেওয়া হয়। এ ক্ষমতার ব্যবহার রহিত করা হয়েছে। আইন সংশোধনের মাধ্যমে পুনরায় এটি বিইআরসিকে ফেরত দেওয়া হচ্ছে।’ বিইআরসি এখন পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করবে বলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জালাল আহমেদ বিশ্বাস করেন। বিইআরসির নবাগত চেয়ারম্যান জালাল আহমেদ সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে ‘খোয়াই অববাহিকায় বন্যা ও জলাবদ্ধতার কারণ ও করণীয়’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম