ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গৌরনদীতে ট্রাক চাঁপায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২৪,  6:53 PM

news image

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় ট্রাক চাঁপায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)। সোমবার (২৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা দেশ টিভিকে জানিয়েছেন, ভোরে আগরপুর থেকে মাছ কেনার জন্য প্রতিদিনের মতো ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল। পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামক স্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্হলেই মাছ ব্যাবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়। ওসি আরও জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম