ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গৌরনদীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০২৩,  4:50 PM

news image

বরিশালের গৌরনদী বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বিধবা এক নারী (৩৫) গণধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১১টা থেকে রাত ২টা পর্যন্ত গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের বাশার দেওয়ানের বসতঘরে এই গণধর্ষণের ঘটনা ঘটে। এ এঘটনায় পাশ্ববর্তী উজিরপুর উপজেলার মশাং গ্রামের নির্যাতিত ওই নারী বাদি হয়ে ৪ জনকে অভিযুক্ত শুক্রবার বিকালে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামিরা হলো গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের আরিফ দেওয়ান (৩৫) ও আশিক গোমস্তা (৪০) সহ ৪ জন। মামলা দায়েরের পর গতকাল সন্ধ্যায় বার্থী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আরিফ দেওয়ানকে পুলিশ গ্রেফতার করেছে। নির্যাতিত নারী অভিযোগ করে বলেন, বার্থী এলাকায় বোনের বাড়ি বেড়ানোর সুবাদে ইতিপূর্বে স্থানীয় আরিফ দেওয়ানের সঙ্গে তার পরিচয় হয়। গত ৩১ আগস্ট রাতে বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন তিনি। ওইদিন রাত পৌঁনে ১০টার দিকে বার্থী বাজারে পৌঁছালে আরিফের সঙ্গে তার দেখা হয়। এ সময় আরিফ তার বসতঘর দেখানোর কথা বলে তাঁরাকুপি গ্রামে একটি টিনের ঘরে নিয়ে যায়। একপর্যায়ে রাত পৌঁণে ১১টার দিকে আরিফ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিছুক্ষণ পর আশিক গোমস্তাসহ তিন জনে ঘরে ঢুকে তাকে ধর্ষণের ভয়ভীতি দেখিয়ে জোরপূবক ধর্ষণ করে।  মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় বার্থী এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ দেওয়ানকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতিত নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম