ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফোনে কথা বলতে বলতে ভারতে শিশুর ওপর গাড়ি চালিয়ে দিলেন নারী হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল

গোয়েন্দা হেফাজত থেকে পালানো সেই রেশমা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  9:20 PM

news image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা হেফাজত থেকে পালানো লায়লা সাবরিন ওরফে রেশমাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রেশমার বাড়ি নওগাঁর পারনগাঁও গ্রামে। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে বাস করেন তিনি। তার নামে হেরোইন মামলা রয়েছে। গত বুধবার বিকেলে মোটরসাইকেলে শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক দিয়ে যাচ্ছিলেন রেশমা। সেসময় ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিফাত হোসেনের নেতৃত্বে একটি দল তার গতিরোধ করে। পরে রেশমার ভ্যানিটি ব্যাগ থেকে ১০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।  এ ঘটনায় ওই দিন রাতেই রেশমার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন ডিএনসির গোয়েন্দা কার্যালয়ের এসআই ইকবাল আহমেদ দীপু। ওই রাতে তাকে গেণ্ডারিয়ায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়।  গোয়েন্দা কার্যালয়ের সহকারী উপপরিদর্শক রোবিনা আক্তার এবং সিপাই আব্দুর রহমানের হেফাজতে ছিলেন রেশমা। তবে বৃহস্পতিবার সকালে সেখান থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় ওই দিনই সহকারী উপপরিদর্শক রোবিনা আক্তার বাদী হয়ে গেণ্ডারিয়া থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, ভোর ৫টায় ভ্যাসলিনের মতো কিছু রোবিনার চোখেমুখে লাগিয়ে দেন রেশমা। এতে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে ডেকে তোলেন সিপাই আব্দুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম