ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

গোল পেলেন হামজা, ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ জুন, ২০২৫,  5:18 AM

news image

ম্যাচের শুরু থেকেই ভুটানকে চেপে ধরে বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে জামাল ও হামজারা। যার ফল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। খেলার সময় যখন ৬ মিনিট তখন হামজার করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন তিনি।    জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল নজর কাড়তে পারেননি। ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রথমে রাকিবের থ্রু বল থেকে তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের ব্যাকহিল থেকে বক্সের ভেতর শট নেওয়ার সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি।  দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সোহেল রানার দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক। এই গোলে  ২-০ গোলে এগিয়ে  যায় স্বাগতিকরা।   আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও জাতীয় দলের ম্যাচ ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে, এরপর চলেছে সংস্কার কাজ। গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে তাদের হারিয়ে প্রতিশোধ  নিলো লাল-সবুজের প্রতিনিধিরা। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নামে বাংলাদেশ। মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পান ফাহামেদুল ইসলাম। সেবার সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করলেও  স্কোয়াডে জায়গা হয়নি তার। যে কারণে সৌদি থেকেই তাকে ফিরে যেতে হয় ইতালিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম