ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

গোল্ডেন মনিরের জামিন স্থগিতের শুনানি ২৬ এপ্রিল

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  7:54 PM

news image

মানি লন্ডারিংয়ের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনটি শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন চেম্বার জজ আদালত। মঙ্গলবার (১১ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল ইসলাম। মনিরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। এ দিন আদালত জানান, আগামী ২৬ এপ্রিল শুনানি না হওয়া পর্যন্ত গোল্ডেন মনির জামিনে মুক্ত হতে পারবেন না। এর আগে, গত ৫ এপ্রিল মানি লন্ডারিংয়ের মামলায় গোল্ডেন মনিরকে জামিন দেন হাইকোর্ট। পরে জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। উল্লেখ্য, ২০২০ সালের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বাদি হয়ে গোল্ডেন মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।এরপর একই বছরের ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম