ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গোবিন্দগঞ্জে বাসচাপায় নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৩,  1:09 AM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে বাসটি বালুয়া তালতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে কোমরপুর এলাকায় বাসটিকে আটক করে জনতা। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচরে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম