ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ১০

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৪,  7:52 PM

news image

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ বাসযাত্রী। এদের মধ্য ৫ জনকে হাসাপাতলে ভর্তি করা হয়ছে। বুধবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, খুলনা ডুমুরিয়া এলাকার রাজুর স্ত্রী সায়মা বেগম এবং একই জেলার রূপসা এলাকার মো. আলিম উদ্দিনে শেখের ছেলে মিজান শেখ। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। বাসটি সোনাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হার্ডবোর্ড বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সায়মা ও মিজান নিহত হয় এবং আহত হয় কমপক্ষে ১০ জন বাসযাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম