ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গোপালগঞ্জে বজ্রপাতে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মে, ২০২৪,  4:40 PM

news image

গোপালগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। কাশিয়ানী উপজেলা এবং মুকসুদপুর উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুলনার বৈঠাঘাটা গ্রামের বাসিন্দা সুকান্ত এবং মুকসুদপুরের বরমপাল্টা গ্রামের হরষিত পান্ডের ছেলে অমৃত পাণ্ডে। সুকান্ত কাশিয়ানী উপজেলার পাথর গ্রামে শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন। কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস বলেন, সোমবার বিকালে সুকান্ত পাথর গ্রামের মিহির বিশ্বাসের জমির ধান কেটে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে নিহত হন তিনি। বজ্রপাতে অপর এক কৃষক আহত হয়েছেন। মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস জানান, অমৃত পান্ডে নিজের জমির ধান কেটে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমৃত পান্ডে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম