ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২৩,  4:54 PM

news image

গোপালগঞ্জের সদর উপজেলার আরামবাগ এলাকায় এস্কেভেটর ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা এস্কেভেটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দু’জন নিহত হন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. জুয়েল সরকার জানান, দু’জন হাসপাতালে আনার আগে ও দু’জন হাসপাতালে আসার পর নিহত হয়েছেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম