ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গোপন খবর ফাঁস করলেন ইউক্রেনের সেনাপ্রধান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৪,  4:31 PM

news image

রাশিয়ার হামলার মুখে টিকতে না পেরে অনেক এলাকায় ইউক্রেনীয় সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে। এ কথা স্বীকার করেছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি। টেলিগ্রামে পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, রুশ বাহিনীর বহুমুখী হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। তাদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরস্কি আরও বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। দোনেৎস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষাব্যুহ তৈরি করছেন ইউক্রেনের সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মতপার্থ্যক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। এরপরই তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি।  যদিও সেনা প্রধান বদলে আপাতত যুদ্ধের কোনো বাঁক বদল ঘটেনি। উল্টো রাশিয়ার কাছে অনেক এলাকা হারাচ্ছে ইউক্রেন, দেশটির সেনারাও পিছু হটছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম