ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গৃহযুদ্ধ-মানবিক সংকটে বিধ্বস্ত: মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৫,  5:25 PM

news image

গৃহযুদ্ধের কারণে চরম মানবিক সংকটে থাকা মিয়ানমারে আজ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল থেকে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। মিয়ানমার ২০২১ সালের একটি অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত। ওই বছর সামরিক বাহিনী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করেছিল। চলতি বছর ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের ফলে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে মিয়ানমার। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জান্তা দেশটিতে ভয়াবহ খাদ্য সংকটের তথ্য আগেও গোপন রেখেছে। গবেষকদের ক্ষুধা সম্পর্কিত তথ্য সংগ্রহ না করার জন্য এবং ত্রাণ কর্মীদের তা প্রকাশ না করার জন্য চাপ দিয়েছে জান্তা। পাশাপাশি অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। জাতিসংঘের মতে, মিয়ানমারের ৫ কোটি ১০ লাখ মানুষের মধ্যে ২০ কোটি মানুষের সাহায্যের প্রয়োজন। কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মুদ্রার পতনশীলতা প্রায় অর্ধেক জনসংখ্যাকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিচ্ছে। ছয় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতে ৬ হাজার ৮০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার কারণে বিপুল সংখ্যক মানুষ তাদের আবাসস্থল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। বিশ্ব খাদ্য সংস্থার হিসাব অনুযায়ী, মিয়ানমারজুড়ে এক কোটি ৬০ লাখেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার, যার অর্থ খাদ্যের অভাব তাদের জীবন ও জীবিকার জন্য হুমকিস্বরূপ।

সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম