ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গুলিস্তান এলাকায় উচ্ছেদ করায় হকারদের সড়কে বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  8:18 PM

news image

ছবি : সংগৃহীত


উচ্ছেদ অভিযানের শুরুতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত দখলকারী হকাররা। ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তানে উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযান শুরুর পরপরই গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। এ সময় তারা অভিযানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, হকারদের বিষয়ে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন,

সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদেরকে গায়ের জোরে তুলে দেওয়া হলে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, হকারদের হকারদের জায়গা দেওয়ার জন্য মেয়র সাহেব একটি মার্কেট করছেন বলে আমরা শুনেছি। তিনি বলেন, আপনারটা হবে নগদ আর আমাদেরটা হবে বাকি। এটা আমরা কখনো মেনে নেব না। আপনাদের মার্কেট হতে সময় লাগবে ৪ থেকে ৫ বছর। এই লম্বা সময় হকাররা কোথায় যাবে, কী করবে? আগে আমাদের হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপর আমরা জায়গা ছাড়ব। এর আগে আমরা কেউ জায়গা ছাড়ব না। বিক্ষোভে অংশ নেওয়া হকাররা জানান, উচ্ছেদের আগে আমাদেরকে পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন না করে উচ্ছেদ করতে দেব না। ডিএসসিসির অভিযান বন্ধের জোর দাবি জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম