ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

গুম-খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৬,  8:23 PM

news image

আওয়ামী লীগ সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলনের সময় গুম, খুন ও নিষ্ঠুর নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় এ সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুই সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিগত আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা ও বক্তব্য শোনার পাশাপাশি তাদের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি উপস্থিত রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম