ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

গুম-খুনের বিচারে আন্তর্জাতিক আদালতে যেতে চায় বিএনপি: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  8:05 PM

news image

গুম-খুনের বিচারে আন্তর্জাতিক আদালতে যেতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (৩০ এপ্রিল) গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলির পরিবারকে ঈদ উপহার দিতে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, দেশের বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় গুম খুনের বিচার চাইতে আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন হতে পারে বিএনপি। তিনি বলেন, গুমের বিষয়ে সরকারের কোনও উদ্বেগ বা উদ্যোগ নেই। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে আইনশৃক্ষলা বাহিনী দিয়ে বিরোধী মতকে গুম করছে তারা। বিএনপি মহাসচিব মনে করেন, এখন রাজৈনতিকভাবে দেউলিয়া হয়ে র‌্যাবের নিষেধাজ্ঞা কাটাতে প্রতিবেশি রাষ্ট্রের সহায়তা চাচ্ছে এ সরকার। তার মতে, কারো সাহায্য না চেয়ে বাহিনীটির জবাবদিহিতা নিশ্চত করলে সেটা বেশি কাজে লাগতো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম