ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

গায়েহলুদের অনুষ্ঠানে প্রাণ গেল বরের, কনে হাসপাতালে

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  4:59 PM

news image

চারদিকে হইচই আর সাজ সাজ রব। দীর্ঘ দিনের প্রেম চুকিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে রনি ও প্রেমা (ছদ্মনাম)। কিন্তু বিয়ের আগের রাতেই সব উৎসব-আয়োজন রূপ নেয় বিষাদে। গায়েহলুদের অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি বিজি। তারপর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশপাড়া গ্রামে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। অথচ শুক্রবার দুপুরে তাদের বসার কথা ছিল বিয়ের পিঁড়িতে। এ ঘটনার পর দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের রনি মিজি বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী ও স্বজনরা। রনি মিজি ওই বাড়ির বিল্লাল মিজির ছেলে। শুক্রবার জুমার নামাজ শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। পড়ালেখার সময় পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ঠিক হয় এবং সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু গাঁয়ে হলুদের উৎসব চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রনি। পরিবারের লোকজন তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এদিকে বরের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন কনে ও তার প্রবাসী বাবা। কনে কুমিল্লার একটি হাসপাতালে এবং বাবা বিদেশে চিকিৎসাধীন রয়েছে বলে রনির পারিবারিক সূত্রে জানা গেছে।  দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া বলেন, রনি মিজির দাফনে উপস্থিত ছিলাম। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ের আগের দিন এমন ঘটনা ঘটে গেলে। বিষয়টি হৃদয় বিদারক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম