ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গার্ডার পড়ে নিহত রুবেলের মরদেহ নিয়ে ৭ বউয়ের টানাটানি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২,  10:12 PM

news image

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারে চাপা পড়ে নিহত পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের ময়নাতদন্ত করা হয়। তবে মর্গের সামনে নিহত ব্যক্তি রুবেল হাসান (৬০) সাতটি বিয়ে করেছেন বলে জানা যায়। এ সময় মর্গের সামনে এসে একে একে তার মরদেহ দাবি করেনে স্ত্রীরা। এসব স্ত্রীর কয়েকজনের সঙ্গে রুবেল হাসানের সন্তানও আছে বলে দাবি করেছেন তারা। এ বিষয়ে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. নাশেদ জামিল বলেন, “যথাযথ প্রক্রিয়ায় মরদেহগুলোর ময়নাতদন্ত হয়েছে। মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

তবে রুবেলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। এদিকে আরও জানা যায় স্ত্রীরা সবাই রুবেলের মরদেহ দাবি করছেন। তাদের সঙ্গে সন্তানরাও এসেছে। তবে স্ত্রীদের একজন আরেকজনের বিয়ের ব্যাপারে কিছু জানেন না, এমনকি রুবেল যে বিয়ে করেছেন সাতটি তা বিশ্বাশই করতে পারছেন না একে অন্যেরা। প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডার পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা সাতজনের মধ্যে পাঁচজন নিহত হয়। নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। বেঁচে যাওয়া দুইজন হচ্ছেন নবদম্পতি হৃদয় ও রিয়া মনি। গত শনিবার তাদের বিয়ে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম