ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গাজীপুরে বিস্ফোরণ: দগ্ধ ৫ জনই মারা গেছেন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২২,  4:35 PM

news image

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (৩০) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ পাঁচজনই মারা গেছেন। রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, গাজীপুর ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ আনোয়ার চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।  এর আগে, চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। দগ্ধ পাঁচজনের সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম