ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  4:37 PM

news image

বুধবার (১৫ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপারেলস প্লাস নামে ওই পোশাক কারখানার সাততলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপারেলস প্লাস নামে ওই পোশাক কারখানার সাততলা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখা যায়। এরপরই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে। তবে শ্রমিকরা নিরাপদে ভবন ছেড়ে নিচে নেমে এসেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম