ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  4:20 PM

news image

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ নভেম্বর) রাত ১২টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল হোসেন। তিনি জানান, সোমবার রাতে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ইন্সপেক্টর মো. বেলাল হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম