ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২২,  6:15 PM

news image

গাজীপুরের ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোনাবাড়ী মিতালী ক্লাব উত্তরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ইউনূস আলীর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে আরও ১১টি ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ মিয়া জানান, ওই এলাকার ইউনূস আলীর ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও ১১টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত পৌনের ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম