ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গাজীপুরে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬০ দোকান

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:07 PM

news image

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটে আগুনে পুড়ে গেছে ৬০টি দোকান। এতে এসব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া মার্কেটটি স্থানীয়ভাবে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার হিসেবে পরিচিত। সেখানে কাঁচা মালামাল খুচরা ও পাইকারি বেচাবিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত বাজারটির ব্যবসায়ীরা জানান, মার্কেটটিতে প্রায় দেড় শতাধিক দোকান রয়েছে। দীর্ঘ দিন ধরে সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন তারা। বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন সবাই। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৬০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চন্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের পশ্চিম পাশে টিনশেডের তৈরি মার্কেটে একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম