ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গাজীপুরে উদ্ধার মুন্সিগঞ্জ শ্রমিক লীগের সভাপতির মরদেহ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  5:26 PM

news image

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী (৪৭) গাজীপুরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি মেহেদী হাসান আরো জানান, আক্কাস আলী শহরের উত্তর ছায়াবিথী হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় গোলাম মাওলার ফ্ল্যাটের জাহিদ হাসান ঢালীর রুমে থাকতেন। আক্কাস আলী তার বন্ধু জাহিদ হাসান ঢালীর গাজীপুর শহরের ওই ফ্ল্যাট বাসায় ১৫-২০ দিন আগে বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জ জেলায় ব্যবসা বাণিজ্য করতেন। তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক। ব্যবসায়িক লোকসানের ও ঋণগ্রস্থের কারণে পারিবারে আর্থিকভাবে সংকটে পড়েন। প্রায় সময় পরিবারের লোকজনের সাথে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এর পূর্বেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেন মর্মে জানা যায়। সোমবার সকাল সাড়ে ১০টার থেকে পৌনে তিনটার মধ্যে যেকোনো সময় কেউ বাসায় না থাকার সুবাদে রুমের ভিতর সিলিং ফ্যানের সাথে গলায় গামছা ব্যবহার করে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন সদর থানার সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম