ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজায় ২১ হাজার ছাড়াল প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৩,  4:55 PM

news image

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এরই মধ্যে ৮৩তম দিনে পৌঁছেছে এই বর্বর আগ্রাসন। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৬ হাজার ৩০০ নারী ও ৮ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে বলে গাজার মিডিয়া অফিস বুধবার জানিয়েছে। এছাড়া নিহতের মধ্যে চার হাজার শিক্ষার্থীও রয়েছে। গাজার মিডিয়া অফিস বলেছে, “যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার হাসপাতালে নিয়ে আসা নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ১০০ জনে পৌঁছেছে। এই যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী ১ হাজার ৭৭৯টি গণহত্যা চালিয়েছে। যার ফলে ২৮ হাজার ১১০ জন ব্যক্তি শহীদ এবং নিখোঁজ হয়েছেন।” সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম