ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজায় সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে ইসরায়েলি মন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৩,  4:36 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধে প্রাণহানির শিকার হচ্ছে ইসরায়েলের সেনারা। গত ২৮ অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী ১৫৬ জন সেনা নিহত হয়েছে। তবে হামাসের দাবি, ইসরায়েলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি।  গাজায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে দখলদার বাহিনী যে কৌশল অনুসরণ করেছে তা ইতিবাচক নয় বলে সমালোচনা করেছেন অর্থমন্ত্রী নীর বারকাত। তিনি অভিযোগ করেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের জীবন রক্ষার জন্য যথেষ্ট করা হচ্ছে না। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে এবং জনসাধারণের ভেতরে তার এ মন্তব্য ঝড় তুলেছে। বারকাত অভিযোগ করেন, গাজায় বিমান হামলা কমিয়ে দেওয়া হয়েছে এবং গোপন ফাঁদ পেতে রাখা ভবনে সেনাদেরকে অভিযান চালানোর জন্য পাঠানো হচ্ছে। সামরিক বাহিনীর এই কৌশল সেনাদেরকে বিপদাপন্ন করে তুলেছে। তার এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। নেতানিয়াহু বলেছেন, বারকাতের অভিযোগ মিথ্যা।  উল্লেখ্য, বারকাতকে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম