ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গাজায় মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট, ২০২৪,  4:35 PM

news image

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে নিহত হয়েছেন ৩২ জন। তাদের নিহত হওয়ার মধ্যে দিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৯২৯ জনে। এছাড়া গত ১০ মাসে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৯২ হাজার ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত গাজার দুই এলাকায় বোমা ও রকেট হামলায় ৪০ জন নিহতের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি। অনেকেই ধ্বংসস্তূপের আড়ালে চাপা পড়েছেন। ধ্বংসস্তূপের কারণে ওই দুই এলাকার অনেক সড়কও বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।” ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের ১ হাজার যোদ্ধা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় মোট নিহত হন ১ হাজার ২০০ জন। সেই সঙ্গে ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় যোদ্ধারা। আকস্মিক এই হামলার পর ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। এ অভিযানে গত ১০ মাসে যারা নিহত হয়েছেন, তাদের ৫৬ শতাংশই নারী ও শিশু। সূত্র : আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম