ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

গাজায় মসজিদে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৪,  4:58 PM

news image

গাজা উপত্যকার দেইর আল-বালাহতে একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদের পাশ দিয়ে বাইক চালাচ্ছেন এক ফিলিস্তিনি ব্যক্তি। এএফপির গত ১০ এপ্রিলের ফাইল ছবি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি কেন্দীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল শনিবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে একটি কেন্দ্রীয় মসজিদে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করেছে। এই মসজিদে বাস্তুচ্যুত লোকরা আশ্রয় নিয়েছিলেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮২৭ জনে। আর আহত হয়েছেন ৯৬ হাজার ৯১০ জন। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনিসে চলে যান। ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম