ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৪,  5:48 PM

news image

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৬১ হাজার ফিলিস্তিনি।আর গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ১৩২ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৬০ হাজার ৮৩৪ জন আহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের প্রায় সাড়ে ১০ হাজারই শিশু। খবর আল জাজিরা। গত রোববার গাজায় ইসরায়েলি হামলার ১০০ দিন পূর্ণ হয়। ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ বলছে, খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার মোট জনসংখ্যার ৮৫ শতাংশ মানুষ ইতোমধ্যেই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। অপর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার হাসপাতালগুলোতে বারবার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফলে বেশির ভাগ হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গত রোববার বলেছেন, গাজার লোকেরা নরকে বাস করছেন, সেখানে কোনও স্থানই নিরাপদ নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম