ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজায় জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না: নেতানিয়াহু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৩,  4:20 PM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনোভাবেই জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু তার বক্তব্য ‘তীক্ষ্ণ ও স্পষ্ট’ বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন। তিনি বলেন, “আমরা বিজয় না হওয়া পর্যন্ত থামবো না। এর অর্থ হল হামাসকে ধ্বংস করা, জিম্মিদের ফিরিয়ে আনা এবং আমাদের নাগরিক ও শিশুদের নিরাপত্তা পুনরুদ্ধার করা।” লেবাননের হিজবুল্লাহকে যুদ্ধে না জড়ানোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতানিয়াহু বলেন, “এর জন্য কী মূল্য দিতে হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না।” নেতানিয়াহু জানিয়েছেন, “তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে বলেছেন- যেখানে আমাদের জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত নয়, সেই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করছে। ইসরায়েল গাজায় জ্বালানি ঢুকতে দেবে না এবং অর্থ পাঠানোর বিরোধিতা করে।” সূত্র: আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম