ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

গাজায় ইসরায়েলের বিমান হামলা বন্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৩,  8:01 PM

news image

অবশেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েল। সোমবার (১৬ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। তবে গাজায় বিমান হামলা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, সেটি নিশ্চিত করেননি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। এ ছাড়া কয়েকদিন ধরে গাজায় ইসরায়েলের যে সম্ভাব্য স্থল অভিযান শুরুর কথা বলা হচ্ছে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি তেল আবিব। এদিকে ইসরায়েল-হামাসের মধ্যকার চলমান সংঘাতে নিহতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে নিহত ছাড়িয়েছে ১ হাজার ৪০ । অন্যদিকে ইসরায়েলের বিমান হামলায় ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীটিকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। প্রথম দিন থেকেই গাজায় বিমান হামলা শুরু করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত চলছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম